জামালপুর জেলার সরিষাবাড়ীতে বজ্রপাতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, সকাল ৯ ঘটিকার সময় বাড়ী থেকে অদুরে ধান কাটতে গিয়ে সানাউল্লাহ ছেলে মোঃ ফরিদ (৩২) বজ্রপাতে নিহত ও একই গ্রামের শাহজালাল(৫২) ও তার ছেলে সবুর (২৫) মারাত্মক আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
২ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে