কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরের ৭১ এতিমখানার দরিদ্র শিক্ষার্থীরা পেল সৌদি সরকারের দুম্বার গোশত

জামালপুরের ইসলামপুরের ৭১টি এতিমখানার অসহায় ও দুস্থদের শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার গোশত বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামপুর থানা প্রাঙ্গণে এতিমখানাগুলোর প্রতিনিধদের কাছে গোশতের পেকেট বিতরণ করা হয়।

সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা.  নূরে-শেফা, উপসহকারী প্রকৌশলী মো আবু তাহের মোল্লা এবং অফিস সহকারী হোসাইন মোহাম্মদ এরশাদ। 

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাশেদুজ্জামান এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত মিয়া।

পিআইওর কর্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলার দরিদ্রদের জন্য সৌদি সরকারের পাঠানো ৪৩ কার্টন দুম্বার গোশত বরাদ্দ দেওয়া হয়। 

 উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুল বলেন, 'এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠুভাবে দুম্বার গোশত বিতরণ করা হয়েছে। এসময় থানা-পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।:

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহি রহমান বলেন, 'অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। সেকারণেই মাদ্রাসার এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে দুম্বার গোশত সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।'

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে