কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে

জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা জুয়া প্রতিরোধের নতুন আইনের মামলায় দুই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।



আজ বুধবার (৫ আগষ্ট) বিকেলে জুয়া প্রতিরোধ আইনের মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



কারাগারে পাঠানো মামলার আসামিরা হলো নয়া মালমারা গ্রামের আক্তার হোসেনের ছেলে শাহ আলম (৩০) এবং একই এলাকার ইয়াজলের ছেলে জাকিরুল (২৫)।



মামলার বিষয়ে জানতে ইসলামপুর থানার ডিউটি অফিসার এসআই মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, মামলার বিষয়ে তথ্য দিতে ওসি স্যার নিষেধ করেছেন। সেকারণেই কোনো ধরনের তথ্য দিতে পারছি না।



ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।




আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে জুয়া খেলা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়া খেলার আসরে অভিযান চালান। এসময় অন্যান্য জুয়াড়ি দৌড়ে পালিয়ে গেলেও শাহ আলম এবং জাকিরুলকে আটক করে পুলিশ। পরে রাতে এসআই মো. জুনায়েদ হাসান বাদী হয়ে সাতজনের নামোলেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় জুয়া প্রতিরোধের নতুন আইনের ১৫ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ভার পেয়েছেন এসআই ইব্রাহীম খলিল। ওই মামলায় পুলিশ শাহ আলম এবং জাকিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  




আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোছা. আরিফা আক্তার বলেন, জুয়া প্রতিরোধের নতুন আইনের মামলায় দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এজাহার নামনীয় আসামি সাতজন। এ ছাড়া অজ্ঞাত আরও ৩-৪ জন আসামি রয়েছে। 



উল্লেখ্য, জামালপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে

থানায় দায়ের করা এটাই প্রথম কোনো মামলা। এর আগে ৪ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর থানায় ১৪ জনের নামোল্লেখসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে সারাদেশের মধ্যে প্রথমবারের মতো নতুন জুয়া আইনে মামলা হয়।


আরও খবর