কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত




জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিলের স্মৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয়  অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার এবং সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান। 


উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রয়াত মাহমুদ হাসান মঞ্জিলের সহোদর বড় ভাই ইঞ্জিনিয়ার হুমায়ুন  কবির শাজাহান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, সদস্যসচিব মাহমুদুজ্জামান লুলু, যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু এবং যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। 


পরে মাহমুদ হাসান মঞ্জিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। 



উল্লেখ্য, গত ২৭ অক্টোবর দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মাহমুদ হাসান কবির মঞ্জিল। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিলো ৬৩ বছর। ২৮ অক্টোবর দুপুরে ইসলামপুর জনতা মাঠে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে একইদিন বিকেলে গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ঈদগাহে দ্বিতীয় দফা জানাজ নামাজ পড়া হয়।

৩০ অক্টোবর গাইবান্ধা নাপিতেরচর নিজ বাড়িতে তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মাহমুদ হাসান কবির মঞ্জিলের লাশ  দাফন সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, একমাত্র সন্তান কানাডায় অধ্যায়নরত মেয়ে মাইশাসহ বহুগুণগাহী রেখে গেছেন। 

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে