কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে অর্ধমের কাণ্ড!



বাংলা ভাষায় বহুল প্রচলিত 'চোরা না শোনে ধর্মের কাহিনী' এ প্রবাদটি তার সার্থকতা আবারও উচ্চ শীরে জানান দিলো ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে।এলাকার নাম ইসলামপুর। ধর্ম প্রতিমন্ত্রীর এলাকা।  এসব কোনো কিছুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের বেকর্মসাধনে  কোনো ধরণের ব্যাঘাত ঘটাতে পারেনি। বরং ইসলাম ধর্মে দীক্ষিত হয়েও অসনৈলামিক কাজে নগ্ন হতে দেখা গেছে একটি মাদ্রাসার ভবনে। নিম্নমানের ইট ব্যবহার করে মাদ্রাসা ভবনের দেওয়াল তৈরি করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও কোনো ধরণের তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দাবি করা হয়, ইট ভাটার লোকজন কিছু নিম্নমানের ইট ঢুকে দিয়েছিলো। কিন্তু নিম্নমানের ওইসব ইট ভবন নির্মাণে ব্যবহার করা হয়নি।'


বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঠিকাদারের নির্মাণ শ্রমিকরা নিম্নমানের ইট দিয়ে ভবনের নির্মাণ কাজ করতে থাকে। এতে স্থানীয় বাসিন্দাসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আপত্তি জানালেও তা আমলে নেয়নি ঠিকাদারের লোকজন। 


নির্মাণাধীন ভবনের নামফলক সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গত ১ জানুয়ারি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল। 


স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ট্রেডাস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণ কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। 


সরেজমিনে দেখা যায়, মাদ্রাসা মাঠে নিম্নমানের ইটের স্তুপ। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে লাগানো হয়েছে নির্মাণের ইট। 


স্থানীয় বাসিন্দা প্রত্যাক্ষদর্শী জসি শেখ, মজনু আকন্দ, নুরুল ইসলাম, সুজন মিয়াসহ অনেকেই বলেন, 'ধর্ম প্রতিমন্ত্রীর এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে আমরা সত্যিই লজ্জিত। আমরা আপত্তি জানিয়েছি। কিন্তু আমাদের কথা ঠিকাদারের লোকজন মানে না।'


মাদ্রাসার দপ্তরি মোহাম্মদ শুভ মিয়া বলেন, 'কমপক্ষে ৩ হাজার পঁচা ইট দিয়ে মাদ্রাসার দেওয়াল নির্মাণ করা হয়েছে। যার ফলে যে কোনো সময় ভবনে ধস দেখা দিতে পারে।'


একাধিক নির্মাণ শ্রমিক তাদের নাম প্রকাশ না করা শর্তে বলেন, 'রমজান মাসে রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতে পারবো না। ঠিকাদারের ম্যানেজার আব্দুল মান্নানের কথা মতো এ পর্যন্ত আনুমানিক ৩ হাজার নিম্নমানের ইট ভবনে লাগিয়েছি। ভবনটি টিকবে না।'


মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক বলেন, 'বুধবার মাদ্রাসার ভবন নির্মাণে মানহীন ইট ব্যবহার করেছে ঠিকাদারের লোকজন। এর আগে গত ২৬ মার্চেও মানহীন ইট দিয়ে নির্মাণ কাজ করা হয়। আমরা বারবার আপত্তি জানালেও ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট ব্যবহার করেই যাচ্ছে।'


পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা 

সুপার মাওলানা মো. জয়নাল আবেদীন বলেন, 'নিম্নমানের ইট দিয়ে ভবন নির্মাণ না করতে একাধিকবার বললেও ঠিকাদারের লোকজন তা আমলে নেয়নি।'


ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ট্রেডাসের স্বত্বাধিকারী জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'ইটভাটার লোকজন ভুলক্রমে গাড়িতে নিম্নমানের কিছু ইট ঢুকে দিয়েছিলো। তবে আমরা নিম্নমানের ওইসব ইট ভবন নির্মাণে ব্যবহার করিনি।নির্মাণ শ্রমিকদের বলেছি, ওই ইটগুলো ইট ভাটায় ফেরত পাঠাতে।'


জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, 'ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে কি-না, বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিনে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো।'


আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে