কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলায় স্মৃতি আক্তার(৩৫) নামের এক মানুষিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত মতিউর রহমান মোল্লা।

স্থানীয় বাসিন্দা আল আরাফাত নিজাম জানান, সকালে গরু চড়াতে গিয়ে একটি লাশ সড়কের পাশে মাঠে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া মাথার পিছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে। 

নিহতর ছোট বোন মুক্তা আক্তার জানান, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্নের অলংকার ক্রয় করি। সেগুলো পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে চোর এসে সেগুলো নেওয়ার সময় সে দেখে ফেলায় তাকে ওরা মেরে ফেলেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, তার একটু মানুষিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো এসব বলে তিনি কান্নায় ভেঙে পরেন। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল ও নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান।

জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে সবকিছু জানানো হবে।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে