কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে  এ টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহণ করে নলছিটি পৌরসভা একাদশ ও কুশঙ্গল ইউনিয়ন একাদশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে 

উভয় দল নির্ধারিত সময়ে গোল করতে ব্যার্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নলছিটি পৌরসভা ৫-৪ গোলে কুশঙ্গল ইউনিয়নকে পরাজিত করে। জেলা পর্যায়ে অংশ গ্রহন করার কৃতিত্ব অর্জন করে।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আ: ওয়াহেদ খাঁন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, নলছিটি থানা অফিসার ইন চার্জ মু. আতাউর রহমান, উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, ইউনিয়ন চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান বাচ্চু, মো: আলমগীর সিকদার, ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ডা: রাসেল ঢালী, সাংবাদিক প্রভাষক আমির হোসেন, সরকারী নলছিটি মার্সেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ আলমগীর হোসেন, সৃংস্কৃতি কর্মী তপন কুমার দাস প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠ পরিচালক হিসেবে ছিলেন অরবিন্দ পোদ্দার তপু, রাহাত মল্লিক ও শাকিব শাহরিয়ার।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে