কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

স্বাস্থ উন্নয়নের দাবীতে নলছিটিতে অবস্থান কর্মসূচী

ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্য উন্নয়নে "হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই" শীর্ষক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ১২ জুলাই সকাল ১০ টায় নলছিটি বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নলছিটি মডেল সোসাইটি ও সুজন - সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি'র নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা। জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ  স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে বক্তব্য রাখেন সুজন- সুশাশনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, নলছিটি  পৌরসভার কাউন্সিলর নরুন নাহার বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তাহমিনা বেগম, সাংবাদিক অরবিন্দ পোদ্দার প্রমূখ। 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে "ডিজিটাল বাংলাদেশ" থেকে "স্মার্ট বাংলাদেশ" রুপান্তরের পরিকল্পনা ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের অন্যতম প্রধান উপাদান স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য খাতের এই উন্নয়নকে অব্যাহত রাখতে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও তহবিল গঠন করা, অস্বাস্থ্যকরপণ্য সামগ্রিক, কোমল পানীও, তামাক, জাংক ফুড, একবার ব্যবহার্য প্লাস্টিকের উপর নির্ধারিত কর আরোপ করে হেলথ প্রমোশন ফাউন্ডেশন এর আর্থিক যোগান নিশ্চিত করা সহ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা। 

অবস্থান কর্মসূচির পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অনুরুপ একটি স্মারকলিপি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের কাছেও দেয়া হয়।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে