কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজাপুরে ভারসাম্যহীন বৃদ্ধ সালামের পাশে এমপি পুত্র মাহির হারুন

ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুন এমপি এর ছোট ছেলে মাহির হারুন এর সহোযোগিতায় রাজাপুর হাসপাতালের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ এক রোগীর উন্নত চিকিৎসা সম্পন্ন হয়েছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদীন দূরাগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন অসহায় মানসিক ভারসাম্যহীন সালাম। সালাম এর একটি পায়ে পচন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাহায্য করার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আবেদন করে পোস্ট করে স্থানীয় স্বেচ্ছাসেবী কতিপয় যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দেখে রাজাপুর কাঁঠালিয়ার উন্নয়ন এর রুপকার  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি এর ছোট ছেলে মাহির হারুন।

এরপর এমপি পুত্র মাহির হারুন এর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী যুবকদের সেবাযতেœ ভারসাম্যহীন সালাম এর পায়ের উন্নত চিকিৎসা করানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ভারসাম্যহীন সালাম শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত।

মাহির হারুন বলেন, মানসিক ভারসাম্যহীন সালামের সুস্থ হওয়ার জন্য চিকিৎসায় যে অর্থের প্রয়োজন তা আমি সহায়তা  করব। অসহায় দূঃস্থ মানুষের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্তি পাই। আমার বাবা আলহাজ্ব বজলুল হক হারুন রাজাপুর - কাঠালিয়ার জনগনের ভালোবাসায় টানা তিনবার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছেন। বাবা যেমন রাজাপুর - কাঠালিয়ার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন তেমনি আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্য অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করে যাবো।

উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান বলেন, রাজাপুর- কাঠালিয়ার  অসহায় দুঃস্থ মানুষের প্রতি তার যে অঢেল ভালোবাসা, তার প্রমাণ বার বারই পাওয়া গেছে মাহির হারুন এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে। করোনাকালীন সময় রাজাপুর - কাঠালিয়ার  বিভিন্ন শ্রেনীর মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন মাহির হারুন ও তার পরিবার। এছাড়া ও বিভিন্ন সময় রাজাপুর -কাঠালিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন।

এবার ভারসাম্যহীন সালামের পাশেও নিজের ভালোবাসা ছড়িয়ে দিলেন মাহির হারুন। সাধারণ মানুষের মত ভারসাম্যহীন বা প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব সময় তাদের পাশে থাকার কথা বলেন মাহির হারুন।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে