কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোল্ড মেডেল অর্জনের পর মিথিলার লক্ষ্য এবার অলিম্পিক আসর।

সাম্প্রতি অলিম্পিক যুব গেমস্ ২০২৩ এ দেশের স্বর্ণ পদক লুফে নিয়েছে দেশের তরুন নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ। তিনি সব প্রতিযোগীকে পিছনে ফেলে স্ব-মহিমায় স্বভাবসুলভ ভাবেই স্বর্ণ পদক জয় করেছেন বেঙ্গল টাইগ্রেস মিথিলা।

অনুসন্ধানে জানা যায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মো. মিলন হোসেন ও মাতা: শাপলা আক্তারের জেষ্ঠ কন্যা মিথিলা আহমেদ মৌ। সে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস্ কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল'র অর্জিত আছে তার ঝুলিতে। 

তার সফলতা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জ্যতি ছরাচ্ছে। জিম্বাবুয়ের কারাতে ফেডারেশন চিপ উইলফার্ড মাসায়া'র সাথে ২৯ ডিসেম্বর-২৩ ছবি সহ প্রকাশ করেছে জিম্বাবুয়ের নামকরা পত্রিকা The Herald Sport ও জনপ্রিয় নিউজ চ্যানেল zbc news. 

একান্ত স্বাক্ষাতকালে মিথিলা আহমেদ মৌ বলেন, কিশোর কিশোরদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে "কারাতে" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষন গ্রহন করলে নিজের আত্মরক্ষা নিজেথেকে সহজেই করা যায়। শক্রর মোকাবেলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষন জরুরি।

এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, আমি আমার মায়ের কাছ থেকে কারেতে শেখার অনুপ্রেরণা পেয়েছি। আমি ২০২২ সাল থেকে কারাতে প্রশিক্ষনের সাথে জরিত। ২০২৩ সালের নভেম্বর মাসে কারাতে প্রশিক্ষনের ওপর ব্লাকবেল্ট অর্জন করি। এখন আমার মূল লক্ষ্য অলিম্পিক গেমসে্ অংশগ্রহণ করে দেশের জন্য স্বর্ণ জয়। তিনি আরো বলেন, আমি ইতিমধ্যে এশিয়া মহাদেশর ৭টি দেশে কারাতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এছাড়াও আমি কারাতে প্রশিক্ষনের পাশাপাশি সাভার শুটিং ক্লাবে নিয়মিত শুটিং প্রাকটিস করে থাকি। 

এই স্বপ্নবাজ কারাতে ২০০৮ সালের ১৩ আগষ্টোবর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা: মো. মিলন হোসেন কুমিল্লার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। ২ ভাই বোনের মধ্য মিথিলা ছোট। সে এবছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে। 

আর্থিক সহায়তা, উপযুক্ত প্রশিক্ষন ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই তরুনি বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটি ই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে