কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিথিলা মৌ

মিথিলা আহমেদ মৌ নলছিটি উপজেলার সকলের পরিচিত নাম।  ইন্টারন্যাশনাল কারাতে গোল্ড মেডেলিস্ট। ৪ টা গোল্ড ২ টি ব্রঞ্জ ও ৩ টি সিলভার মেডেল সহ অসংখ্য পুরস্কার আছে মিথিলার ঝুলিতে। 


বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারের সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন নলছিটি উপজেলার আন্তর্জাতিক কারাতে গোল্ড মেডেলিস্ট মিথিলা আহমেদ মৌ। 


এডিসি রুম্পা সিকদার মিথিলার সাথে একান্তে কথা বলেন, মিথিলার বাস্তব অভিজ্ঞতার কথা শোনেন। কারাতে নিয়ে কিছু বলতে বললে মিথিলা বলেন এদেশে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। প্রতিদিনই কোথাও না কোথাও নারীদের ওপর সহিংসতার কথা শোনা যায়। এ পরিস্থিতিতে নারীদের সচেতনতা বাড়ানো ও আত্মরক্ষার কৌশল শেখাটা অত্যন্ত জরুরি। কারাতের মতো শারীরিক কৌশল হতে পারে নারীর সুরক্ষার একটি শক্তিশালী হাতিয়ার।


মিথিলা আহমেদ মৌ'র কারাতে অর্জন সম্পর্কে খোজ নিতে গিয়ে জানা যায় সে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস্ কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল'র অর্জিত আছে তার ঝুলিতে। সর্বশেষ আন্তর্জাতিক শিটো-রিউ কারাতে সেমিনার ২০২৪ শেষ করেন। এখন তার লক্ষ্য অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয়।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে