কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু


ঝালকাঠির নলছিটি সুবিদপুর গ্রামে লামিয়া খাতুন(২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, উপজেলার সুবিদপুর গ্রামের হৃদয় হাওলাদারের স্ত্রী লামিয়া খাতুন ২২ এপ্রিল
সোমবার দিবাগত রাত ২টার দিকে অসু্স্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে।  

নিহতের বাবা অলি হাওলাদার জানান, সোমবার বিকেলে আমার মেয়ে তার চিকিৎসার জন্য ফোনে আমাদের কাছে টাকা চেয়েছিল। পরে রাতে আমার জামাই ফোন দিয়ে জানায় মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে।  এসে দেখি মেয়ে আর বেঁচে নেই। তিনি আরও বলেন,আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই ডাক্তারি রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, নিহত লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক সূরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। নিহতের স্বামী হৃদয় হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মৃত লামিয়া ওই ইউনিয়নের অলি হাওলাদারের মেয়ে।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে