কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- আমু

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন অবিভাবককে বুঝতে হবে মাদকের সাথে তার পরিবারের কেউ জড়ালে সমাজের কেউ তাদের ভালো চোখে দেখবে না। শুধু সমাবেশ না মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

ঝালকাঠির নলছিটিতে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের আয়োজনে সরকারি মার্চেণ্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এ কথা বলেন, প্রধান অতিথি ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি)। আরও বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ, পৌর মেয়র ওয়াহেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড ডগ) শংকর কুমার দে,কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। 

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, দলীয় নেতাকর্মীসহ বিপুল লোকজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানসূচিতে আরও রয়েছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে