কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাঁচবিবিতে ৩ বছরের শিশু রেখে মায়ের আত্মহত্যা


জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে  সুমাইয়া আক্তার(২০) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।

 

আজ সোমবার (১২জুন) দুপুরে পাঁচবিবি পৌরসভাধীন নাকুরগাছী হঠাৎপাড়া মহল্লায়  এ ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ঐ মহল্লার রশিদুল ইসলামের মেয়ে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়ার শ্বশুর বাড়ীর লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ হওয়ার পর থেকে সুমাইয়া তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে মায়ের সাথে নাকুড়গাছীতে বসবাস করতেন। ঘটনার দিন (সোমবার )  দুপুরে খাওয়া দাওয়া করার পর সুমাইয়াকে বাড়ীতে রেখে তার মা নওদা গ্রামে যান। সেখান থেকে এসে দেখেন সুমাইয়া তার শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আছে। এসময় সে ওড়না কেটে মেয়েকে নামিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে দেখেন সে মৃত্যবরণ করেছে।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর