জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইসহ ০৩ জনের মৃত্যুদণ্ড, একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং এ মামলার অন্য একটি ধারায় তাদের আরো ১০ বছর কারাদন্ডের সাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
এ রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন। তারা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাফু ওরফে ইয়ারব হোসেন, আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে লুৎফর রহমান।
সোমবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।
মামলার বিরণে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন ঘরে ঘুমিয়ে ছিল। সেসময় একটি দস্যুদল বাড়ির প্রাচীর টপকিয়ে মজিঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় মজিবরকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
মামলাটির দীর্ঘ শুনানি শেষে আজ বিজ্ঞ আদালত এ রায় দেন।
৬ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে