কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্ষেতলালে শিক্ষার্থী ও মানবিক কর্মকান্ডের জন্য কৃতি সংবর্ধনা প্রদান



ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থী এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় উপজেলার ২৮ জন শিক্ষার্থী ও ১০ জন কৃতি ব্যক্তিসহ মোট ৩৮ জনের মাঝে কৃতি সংবর্ধনা ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন, প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 


অনুষ্ঠানের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের ফিরোজ হোসেন আওলাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা।

উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. খায়রুল আলম, কৃতি শিক্ষার্থী মিনহাজুল ইসলাম, সৌমিক চৌধুরী, আব্দুর রহমান গালিব, মানবিক বন্ধু ফেরদৌসী রানা চৌধুরী, উপজেলা পরিষদের সিএ এস এম শওকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিম তালুকদার প্রমুখ।


এ সময় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বেনু, প্রচার সম্পাদক মাসুদ রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর