কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটের আক্কেলপুরে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা অভিযোগ

মোঃমেশকাত হোসেন  আক্কেলপুর উপজেলা প্রতিনিধি  রায়কালী ইউনিয়নের উত্তর শিয়ালা গ্রামে ১০ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর পরিবারের উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর শিয়ালা গ্রামে ঘটেছে। নিহত ওই শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৬) উত্তর শিয়ালা গ্রামের আব্দুস সোবহানের মেয়ে এবং উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিন ভাই বোনের মধ্যে ২য় ছিলেন নিহত সাদিয়া আক্তার। দীর্ঘদিন ধরে তার মানসিক চিকিৎসা (কবিরাজ দ্বারা) চলছিল। গতকাল শনিবার বিকেলে পড়ালেখার বিষয়ে তার বাবা তাকে চাপ প্রয়োগ করে। সেই অভিমানে রবিবার ভোরে নিজ মাটির বাড়ির ২য় তলায় শয়ন কক্ষে তালের বর্গার সাথে ওড়না পেচিয়ে সাদিয়া আত্মহত্যা করে। রবিবার ভোরে বড় বোন লিজা তাকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি থানা পুলিশ পরিবারের নিকট হস্তান্তর করে।

নিহতের বাবা আব্দুস সোবহান বলেন,গতকাল বিকেলে সে আমার কাছ থেকে প্রাইভেটের বেতন নিয়ে যায়। তখন আমি তাকে বলি অসুস্থতার দোহায় বাদ দিয়ে ভালো করে পড়াশুনা করতে। তার মানসিক সমস্যা ছিল। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানায়,ধারণা করা হচ্ছে পরিবারের উপর অভিমান ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag
আরও খবর