কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে পকেটমারকে ধরতে গিয়ে ট্রেনের নিচে পরে নিহত-১ আহত-১

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ


জয়পুরহাট রেল ষ্টেশনে পকেটমারকে ধরতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে।আহতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে  অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত শরিফুল ইসলাম (৩২) চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকোলা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।   প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পঞ্চগর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে দুজন লোক একজন অপরজনকে ধাওয়া করছিল, এরই এক পর্যায়ে দুজনই ট্রেন থেকে প্লাটফর্মে পড়ে গিয়ে একে অপরের সাথে ধস্তাধস্তি করছিল।

এ সময় প্লাটফর্ম থেকে তারা দুজনেই নিচে পড়ে গেলে পকেটমার সন্দেহে যাকে ধাওয়া করা হচ্ছিল সে ঘটনাস্থলেই নিহত হয়। 

নিহত ব্যক্তি কাছ থেকে আহত ব্যক্তির মানিব্যাগ পাওয়া গিয়েছে বলে জানায় স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন।

Tag
আরও খবর