কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ মামলার এজ আসামীকে গ্রেফতার করেছে ‌র‌্যাব

জয়পুরহাটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি  বিষ্ফোরক মামলার আসামী মমিন ওরফে মবিন কে সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকস অপারেশনাল দল।

গ্রেফতারকৃত আসামী মমিন ওরফে মবিন (৩৫) জয়পুরহাটের পাচুরচক সোনারপাড়া এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে। 

র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চকদাদরা এলাকায় ভাঙা ব্রিজের পাশে বগুড়া-নম্বর-১১-১২৬৫ একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয় ৮/১০ জন দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে তাৎক্ষণিক র‌্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান এ বিষয়ে থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর