কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ ৩ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১২টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট চিনিকল কৃষি বিভাগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জিএম তারেক ফরহাদ, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদ আহসান হাবিব রুমেল ও প্রধান সমন্বয়ক মোঃ টিপু সুলতান।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকল সমুহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ও শিল্প মন্ত্রনালয় থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রনালয়ে অন্তভুক্তি করতে হবে। এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগের কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠন করতে হবে।
আরও খবর