কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাট জেলা বিএনপির বৃহৎ অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলন আহবান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল শহরের তৃপ্তির মোড় থেকে বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলামসহ জয়পুরহাট শহর বিএনপির অধিনস্থ ৯টি ওয়ার্ড এর প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

এ সময় শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান অভিযোগ করে বলেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বিএনপির বৃহত্তর একাংশের নেতাকর্মীদের বাদ দিয়ে আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলন আহবান করেছে। সেই সম্মেলনে জেলার ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হলে আমরা তা মানবো না। সম্মেলন বাতিলের জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হবে।

আরও খবর