কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী গ্রেফতার

জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর পরিচয়দানকারী এক ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ( ২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর  উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রাম থেকে রুবেল হোসেন নামে ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের  সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আরও খবর