কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্ষেতলালে প্রতিবন্ধী শিশুর ঝুলুন্ত লাশ উদ্ধার

 জয়পুরহাটের ক্ষেতলালে শ্রবণ প্রতিবন্ধী ১৪ বছর বয়সের একটি শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। নিহত ইচাসাহ (১৪) উপজেলার মামূদপুর ইউনিয়নের সমন্তাহর গ্রামের আনিছুর রহমানের ছেলে। ২৯ জানুয়ারী (বুধবার) সকাল ৮টার তার নিজ সয়ন ঘর থেকে ওই শ্রবন প্রতিবন্ধী শিশু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


নিহতের বাবা আনিছুর রহমান জানায়, আমার ছেলে ইচাসাহ জন্মগত ভাবে শ্রবন প্রতিবন্ধী ছিল। গত ২-৩ বছর যাবৎ পায়ুপথে প্রদাহ হয়ে তীব্র ব্যথা যন্ত্রণায় ভুগতেছিল। দারিদ্র্যতার কারনে ভাল চিকিৎসা নিতে পারিনি। আজ সকালে ঘুম থেকে উঠে সবাই বাড়ীর বাহিরে যাই। ইচা তার ঘরে একা শুয়ে ছিল। সকাল ৮টার পর ইচা ঘুম থেকে না উঠলে আমার বড় ছেলের বৌ ঘরের দরজা খুলে দেখতে পায় সে ঘরের তীরের সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ছেলের বৌ এর চিৎকারে বাড়িতে ছুটে এসে দেখতে পাই গলায় ফাঁস দিয়ে আমার ছেলে মারা গেছে।


পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তে জন্য লাশ থানায় নিয়ে যায়। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম সিদ্দিক বলেন, সমন্তাহার গ্রাম থেকে ১৪ বছরের এক প্রতিবন্ধী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়। রির্পোট পেলে মৃত্যুর কারণ জানাযাবে। এবিষয়ে কোন অভিযোগ হয়নি, তবে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
আরও খবর