কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার  বিশ্বাসের বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ মার্চ) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই অবৈধ আদেশ আমরা মানিনা। ডাঃ স্বপন কুমার বিশ্বাস খুনি, স্বৈরাচার, শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর । তাঁকে আমরা এখানে বসতে দিবনা। তারপরও যদি কেউ কোন অপচেষ্টা করে তাহলে কঠোর আন্দোলন ও প্রতিরোধ করা হবে। তাই অবিলম্বে তাকে সিভিল সার্জন পদে জয়পুরহাটে বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবি জানাচ্ছি। 

আরও খবর