কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন

নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলাতেও শিক্ষার্থীদের মাঝে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে ‘বই উৎসব’ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বই উৎসব কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ সংশ্লিষ্ট বিদ‍্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫ টি উপজেলার ৯০৪টি প্রতিষ্ঠানের ২ লাখ ১০ হাজার ৯৯৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে।

আরও খবর