কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্ষেতলালে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।


৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বড়তারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।


উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আমানুল্লাহ আমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খান, কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম।


২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি)  জিপিএ ৫ প্রাপ্ত ২৬ জন এবং ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৩ জনসহ মোট ৬৪ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সাফল্যমণ্ডিত ফলাফলের জন্য বড়তারা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এবং নওটিকা-কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদেরও সন্মাননা স্মারক প্রদান করা হয়।


কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মিতু আক্তার, সুমন সরদার, ছানজিদা আক্তার।


এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ রওনক মাহমুদ, নওটিকা কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাছুদা বেগম, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর