কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্ষেতলালে শিক্ষারমান উন্নয়নে হুইপ স্বপনের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


জানা গেছে, জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির বিশেষ উদ্যোগে জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ (ফেব্রুয়ারী) ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।


সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (জানুয়ারী) শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান বন্যা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব তোফাজ্জল হোসেন।


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা সহ: কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার সহ সরকারি-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর