কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাট আঞ্চলিক পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে যোগ দিলেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক আল-রাফি.

জাতীয় দৈনিক যায়যায়দিনের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা অভিজ্ঞ সাংবাদিক এবার জয়পুরহাটের একটি আঞ্চলিক পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে যোগদান করেছেন। স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এ নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ পেশাগত যাত্রায় মাঠপর্যায়ে নানা গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, বাজার পরিস্থিতি, রাজনৈতিক কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয় সমস্যা নিয়ে পাঠকমহলে তিনি পরিচিতি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সহকর্মীদের মধ্যেও তার সুনাম রয়েছে। নতুন দায়িত্ব সম্পর্কে তিনি জানান, মফস্বল সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র আরও গভীরভাবে তুলে ধরা। তৃণমূলের মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা থাকবে। সাংবাদিক মহল মনে করছেন, তার অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের দক্ষতা জয়পুরহাটের আঞ্চলিক পত্রিকাটিকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে স্থানীয় সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, জয়পুরহাট জেলায় সাম্প্রতিক সময়ে স্থানীয় গণমাধ্যমের কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ সাংবাদিকের এ যোগদানকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।তাঁর বাসা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে।
Tag
আরও খবর