ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌর শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর পৌর জামায়াতের আমীর মো. জাকারিয়া হোসেন এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মো. রিপন হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা আমীর মো. শফিউল হাসান দিপু, আক্কেলপুরের কৃতি সন্তান ও অস্ট্রেলিয়া জামায়াতের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার আফসার চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক নেতা অধ্যক্ষ আব্দুর রহিম খাঁন এবং শহীদুল ইসলাম কবিরাজ। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র ঈদুল আজহার শিক্ষা, ত্যাগের মহিমা, সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি মো. গোলাম কিবরিয়া মন্ডল বলেন, একটি কল্যাণমুখী, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী আক্কেলপুর পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. রিপন হোসেন এবং জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
Tag
আরও খবর