ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, স্থানীয় কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান। ​আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও সচেতনতা বাড়াতে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। যুক্তি-তর্কের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত (ফাইনাল) রাউন্ডে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ক্ষেতলাল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ। ​প্রতিযোগিতাটিতে মডারেটরের (বিতর্ক পরিচালক) দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মন্ডল। ​ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, "দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়ত করবে।" ​আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের দলনেতা ও বিতার্কিকদের হাতে ট্রফি ও সদনপত্র তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর