নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় অভিযোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলালে স্বামীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিনাই গ্রামের আনসার আলীর স্ত্রী, এক সন্তানের জননী শম্পা খাতুন (২০), ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত গভীর হলে একই গ্রামের গোফফার মণ্ডলের ছেলে রুবেল হোসেন (২৭) বাড়ির প্রাচীর টপকে ঘরে প্রবেশ করেন। পরে তিনি ঘুমন্ত শম্পা খাতুনকে বিছানা থেকে তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় অভিযুক্ত রুবেল হোসেন তাকে বলেন, সন্ধ্যায় দোকানে বসে তার স্বামীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে এবং তিনি কয়েক ঘণ্টার আগে জেগে উঠতে পারবেন না। এরপর অভিযুক্ত তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দেন। তিনি বাধা দিলে মুখ চেপে ধরে প্রাণনাশের হুমকিও দেন। একপর্যায়ে শিশুসন্তান ঘুম থেকে জেগে কান্নাকাটি শুরু করলে আনসার আলীর ঘুম ভেঙে যায়। তিনি উচ্চস্বরে বাড়িতে কে এসেছে জানতে চাইলে অভিযুক্ত রুবেল হোসেন প্রাচীর টপকে পালিয়ে যান। পরদিন শুক্রবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত সেখানে উপস্থিত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী শম্পা খাতুন বলেন, "আমাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।" ভুক্তভোগীর স্বামী আনসার আলী বলেন, "আমাকে কোমল পানীয় 'স্পিড এর সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে গভীর রাতে আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।" এ বিষয়ে অভিযুক্ত রুবেল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, "গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্ত টানা দুই দিন সালিশে উপস্থিত হননি।" ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, "আমি এসপি অফিসে একটি সভায় ছিলাম। শুনেছি ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Tag
আরও খবর