শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ

জয়পুরহা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার (৩ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। অভিযানের সময় অনলাইন জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), পশ্চিম পেচুলিয়া এলাকার মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার এলাকার মো. সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর এলাকার নীরব বর্মন (২২) এবং রামরামপুর তেলিপাড়া এলাকার মো. বায়েজিদ বোস্তামী (২০)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর