কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তিনটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি। 


এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেন। তিনি জয়পুরহাট জেলা জিয়া সংসদের সহ সভাপতি। 


পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি দেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ, পলাশবাড়ী ও গনিপুর দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন ফজলে এলাহি কেনেডি। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি বলেন, আমি নির্বাচিত হলে সোনামুখী ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়নের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।

Tag
আরও খবর