কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যৌতুকের দাবিতে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় বিজিবি সদস্য কারাগারে

যৌতুক দাবি করে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় জয়পুরহাটে ফিরোজ হোসেন নামে এক  বিজিবি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (০৫ মার্চ) দুপুরে জয়পুরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে হাজির হয়ে ওই বিজিবি সদস্য জামিন চাইলে বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের সুজাউলের মেয়ে জান্নাতুল মাওয়া সুরভীর সাথে পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকার ইদ্রিসের ছেলে বিজিবি সদস্য ফিরোজের ২০২০ সালে বিবাহ হয়। 

বিবাহের পর থেকে যৌতুকের দাবিতে ফিরোজ তার স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতনসহ মানসিক চাপ প্রয়োগ করতো। 

যৌতুক দিতে জান্নাতুল মাওয়া সুরভী অস্বীকৃতি  জানালে ফিরোজ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। 

পরে ২০২০ সালের ২৩ অক্টোবর সুরভীকে আত্মহত্যার প্ররোচনা দিলে সে মানসিক চাপ সইতে না পেরে গলায় ওরনা পেকে  আত্মহত্যা করে।

আরও খবর