কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ



চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রীয়  ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের কৃষক শেখ রজব আলীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার নেতা কর্মীবৃন্দ।।


আজ বুধবার  কয়রা উপজেলার সদর ইউনিয়নে ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু। এসময় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ,শেখ জুবায়ের,সাবেক বাগালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বাগালী ইউনিয়ান ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান শুভ, ইউনিয়ন ছাত্রলীগ  কর্মী আরাফাত হোসেন, আশরাফ, ইমরান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।


কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামে কৃষক শেখ রজব আলী জানান, কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ছাত্রলীগ কর্মীর ঘরে তুলে দিয়েছেন।


উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু বলেন, বৈশাখের প্রচণ্ড তাপপ্রবাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনায়  অসহায় ছাত্রলীগ  কর্মী জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন পর্যন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগ  এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও খবর