কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:


খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী। 


রোববার(৪ জুন) সকাল ১০ টায়  মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়েক ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা।


সভায় বক্তারা বলেন, কয়রা উপজেলার একটি কুচক্রী মহল মহারাজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে। মহলটি একটি রাজনৈতিক পক্ষের ইন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করিয়ে তাকে আটক করে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ না করা হলে ভবিষ্যৎ এ ইউনিয়নের মানুষ উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা। 


এসময় এই চক্র থেকে সাবধান থাকার জন্যও ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তারা।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার মানুষ, ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউসুফ আলী, বিভূতিভূষন, মাওলানা মাসুদ, আবু সাইদ,মোস্তফা কামাল, মাসুম বিল্লাহ,নুরুল ইসলাম,জামাল ফারুক, সংরক্ষিত সদস্য সীমা বালা ঢালী,সেলিনা খাতুন,আমেনা খাতুনসহ আরও অনেকে। সভাশেষে কুচক্রী মহলের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করেন সহাস্রাধীক নারী-পুরুষ ।

Tag
আরও খবর