কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় রাস্তাঘাটে গবাদিপশুর অবাধ বিচরণে ঘটছে দূর্ঘটনা,জনমনে চরম অশান্তি


খুলনার কয়রায় গৃহপালিত গবাদিপশু মাঠে- ঘাটে, রাস্তায় অবাধ বিচরণ করছে। মালিকপক্ষের উদাসীনতায় গবাদিপশুর জন্যে উপজেলার সাথে জেলার শহরের ব্যস্ততম সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে  চলাফেরা ও যানচলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের  দু'পাশে লাগানো সরকারি বেসরকারি চারাগাছগুলোও খেয়ে ফেলছে।


সম্প্রতি উপজেলা প্রশাসন, থানা পুলিশের পক্ষ থেকে অভিযান এবং মালিকদের সতর্কও করেছে। তবু থামেনি গবাদিপশুর অবাধ বিচরণ।


সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কে মহিষ, গরু ছাগল ভেড়া সহ গবাদিপশু ও হাস মুরগির হরহামেশাই  চলাফেরা করছে। রাস্তা, দোকানের সামনে তারা দল বেঁধে ঘুরে বেড়ায় এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ করে। এতে চলাচল ও ব্যবসা বিঘ্নিত হয়। গবাদিপশুর জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। দ: বেদকাশি, উ: বেদকাশি, কয়রা সদর, বাগালি, মহেশ্বরীপুর, মহারাজপুর ও আমাদী ইউনিয়নের বিভিন্ন  সড়কগুলোতে একই অবস্থা দেখা যায়।


পথচারী ও যানবাহন মালিকদের অভিযোগ, গবাদিপশুর খাদ্য খরচ বাঁচাতে মালিকেরা দিনে সেগুলো ছেড়ে দেয়। শত শত গরু, ছাগল, ভেড়া সড়কের পাশের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে চরে বেড়ায়। দাঁড়িয়ে ও রাস্তায় শুয়ে থাকতে দেখা যায় তাদের। এতে উপজেলার প্রধান সড়ক ও অন্যান্য সড়কে পথচারীরা ভোগান্তির শিকার হয়। গবাদিপশুর কারণে যানবাহনের দুর্ঘটনা বেড়েই চলেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক সংগ্রাম মোড়ের গরুর মালিক বলেন, জন্মের পর থেকে গরুগুলো এখানে ছেড়ে রাখা হয়। এখানে এ গরু হারিয়ে যাওয়ার ভয় কম থাকে। বাড়িতে রাখলে গরুর খাবারের জন্য অনেক টাকা খরচ হয়। তারা সড়কের পাশের ফেলে রাখা বিভিন্ন উচ্ছিষ্ট খাবার খায়। তাই গবাদিপশুগুলো ছেড়ে দিয়ে থাকি।


কালিকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 'বিদ্যালয়ে যাওয়ার পথে গরু দেখলে ভয় পাই। কিছুদিন আগে স্কুলের এক শিক্ষার্থীকে একটি গরু গুঁতো দিয়ে ফেলে দেয়। এরপর থেকে সে রাস্তায় গরু দেখলেই ভয়ে স্কুলে যায় না।' 


কয়রা উপজেলার সিনিয়র আইনজীবী এড. আনিছুর রহমান এবং এড. আব্দুর রাজ্জাক  বলেন, 'গবাদিপশুর অবাধ বিচরণ শহরকে সবুজে রূপান্তরের উদ্যোগকে বাঁধাগ্রস্ত করছে। উপজেলার সড়ক বিভাগের লাগানো গাছের চারা খেয়ে ফেলছে এসব পশুর দল।'

Tag
আরও খবর