কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত এএমপি'র সদস্যদের সংবর্ধনা

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


প্রান্তিক এলাকার সংগঠন এ্যালাইন্স ফর মার্জিনাল পিপলের দেশের বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ে চান্সপ্রাপ্ত সদস্যদের  সংবর্ধনা এবং প্রান্তিক এলাকায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক সেমিনার আয়োজন করে। চান্স প্রাপ্ত ৯ জন সদস্যদের মা‌ঝে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা জানা‌নো হয়।

 

অনুষ্ঠানটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের বাঁশের কেল্লা রেস্টুরেন্টে  অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার( সিনিয়র প্রোগ্রামার), আব্দুল্লাহ আল মামুন ( সবুজ) তিনি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। 


অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন-এএমপি সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান নীল । অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকিম মামুন। 

 

প্রধান অতিথির বক্ত‌ব্যে আব্দুল্লাহ আল মামুন (সবুজ) ব‌লেন, 'এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল সংগঠনের যে মহৎ উ‌দ্যোগ তা খুবই প্রশংস‌নীয়। আশা ক‌রি এই সংগঠনের মাধ্য‌মে উপ‌জেলায় উচ্চ শিক্ষার হার বে‌ড়ে যা‌বে। তোমরা যারা শিক্ষার্থীরা আ‌ছো সবাই স্বপ্ন দেখ‌বে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প‌রিশ্রম কর‌বে।  সংগঠনের মাধ্যমে প্রান্তিক এলাকা কয়রা সহ অন্য প্রান্তিক এলাকায় সামাজিক কার্যক্রম অব্যহত রাখবে এই প্রত্যাশা করি। এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল-সংগঠনের সকল সদস্য‌কে আ‌মি ধন্যবাদ জানাই।'

 

বি‌শেষ অ‌তি‌থি হিসেবে আ‌রো বক্তব্য রা‌খেন, নর্থ-ওয়ের্স্টান বিশ্ববিদ্যালয়ের  ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমদ । অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে আ‌রো ছি‌লেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রভাষক কারিমুন নেছা। আরো ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি,খুলনা এর প্রভাষক নাজমুস সাকিব। ছিলেন আরো কাউখালি বয়েজ হাইস্কুল, পিরোজপুরের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। আরো ছিলেন আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইছা-তরিক স্পেশাল ব্যাচের পরিচালক আনোয়ার বিন আমির। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।


অনুষ্ঠা‌নে প্রান্তিক এলাকার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতা‌ধিক শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।

Tag
আরও খবর