কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতায় শুভ সংঘের আলোচনা সভা

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা  প্রতিনিধিঃ 


উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায়  বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে ও জলবায়ু পরিবর্তন সচেতনতায় শুভ সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে (বৃহস্পতিবার)  বেলা ১১ টায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ,জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি ও এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য ছাত্রীদের নিয়ে সচেতনতা মুলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বসুন্ধরা শুভ সংঘের কয়রা উপজেলা শাখার আয়োজনে শুভ সংঘের কয়রা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এস এম  খয়রুল আলমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আলামিন ইসলাম এর সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশেষত বাংলাদেশের মতো দেশে মেয়েদের শিক্ষার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। বেড়েছে শিক্ষার ব্যয়। ফলে উপকূলীয় এলাকার নারী ও শিশুরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও  বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রয়োজন।

 

এই সমস্যা মোকাবেলায় বসুন্ধরা শুভ সংঘ শুরু  থেকেই বিভিন্ন সেবা মুলক কর্মকাণ্ডের পাশাপাশি  মেয়েদের জলবায়ু সহনশীল বিভিন্ন সচেতনতা তৈরি, স্কুল তৈরির  মাধ্যমে  শিশুদের পড়াশুনার সুযোগ তৈরি করা, অসহায়  মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ করে দেয়া এবং উদ্ভাবনী সমাধানের ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বক্তারা আরো বলেন, উপকূলীয় অঞ্চলে  বঙ্গোপসাগর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের জন্য একটি বড় ক্ষেত্র যেখানে বছরে গড়ে ১২- ১৩ টি নিম্নচাপ তৈরি হয় এবং প্রতি বছর কমপক্ষে একটি বা দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে। প্রতি বছর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকে স্কুল থেকে ঝরে পড়ে। সামাজিক রীতিনীতি ও বাল্যবিবাহ সাংস্কৃতিক ও সামাজিক উপকূলীয় এলাকায় মেয়েদের শিক্ষাকে সীমিত করে ফেলে এই অঞ্চলে অর্থনৈতিক সমস্যার কারণে মেয়ের তাদের পরিবারের অবদান শিক্ষা থেকে সরে আসে। তাই উপকূলের মেয়েদের শিক্ষা প্রসারে বসুন্ধরা শুভ সংঘের  মাধ্যমে সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয় সভায়।সভায় জলবায়ু পরিববর্তনের ফলে নারীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন বিয়ষে সচেতনতা মূলক আলোচনা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, শুভ সংঘের কয়রা উপজেলার সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক অরুণ মন্ডল, আব্দুর সবুর, রণজিৎ মন্ডল, শুভ সংঘের সেলিম আহম্মেদ, নাইমুল রনি, তানিয়া সুলতানা, মফিজুল ইসলাম, সাইফুর রহমান,  খালিদ হোসেন, সুমন হোসেন, আবির হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর