কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


খুলনার কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানি করার অভিযোগ উঠেছে।


শনিবার(২৬ অক্টোবর) কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল।


লিখিত বক্তব্যে তিনি বলেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ২৩ অক্টোবর বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশের আযোজন করি। উক্ত সমাবেশে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি বক্তব্য রাখি। সেখানে কয়রা থানার কয়েকজন অপ- সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলি। যারা গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী দোসরদের সাথে মিলে জনগনকে হয়রানি করেছে। মানুষের কাছ থেকে টাকা নেওয়া, অন্যায়ভাবে বিএনপি, জামায়াত শিবির ট্যাগ দিয়ে গ্রেফতার করানো লুটপাট, চাঁদাবাজি, সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো।


তিনি আরো বলেন তারই ধারাবাহিকতায় সাংবাদিক সিরাজুদ্দৌলা লিংকনের কিছু অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখি। সন্ধ্যার পূর্বে মিছিল শেষে সকলে বাড়ি চলে আসি। কিন্তু সাংবাদিক সিরাজুদ্দৌলা লিংকন দাবী করে আমার নেতৃত্বে তার বাড়ি সন্ধ্যায় হামলা হয়, এবং বিভিন্ন লুটপাট হয় যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য। এটা সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণদিত, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করতে ও তাদের বিভিন্ন অফিস আদালতে দূর্নীতির যে সম্পৃক্ততা ছিলো তার অপকর্ম ঢাকতে মূলত আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগের চেষ্টা ছাড়া আর কিছু নয় । তাছাড়া কয়েকটি পত্রিকার প্রতিনিধি সত্যতা যাচাই না করে নিউজ করে আমার মানহানি করেছে। সাংবাদিকরা সমাজের দর্পন। কিন্তু তারা যখন এথিক্সের জায়গা থেকে সরে চাটুকারিতা, দলীয় লেজুড়বৃত্তি শুরু করে নিউজ করে তখন সেটা সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা ছাড়া কিছু নয়। 

Tag
আরও খবর