কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো ও চাঁদাবাজিসহ প্রান নাশের অভিযোগ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ


খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত হড্ডা গ্রামে অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো ও চাঁদাবাজিসহ প্রান নাশের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ জিল্লু গাজী । মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন ইং ০৫/১১/২০২৪ তারিখে আমার বাড়ী লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠানে খোকন, বিল্লাল, কাশেম আসিয়া প্রকাশ্যে ৫০,০০০/- টাকা চাদা দাবি করে। আমি টাকা কেন দিব জিজ্ঞেস করিলে তার রাগে অগ্নিশর্মা হইয়া উঠে আমাকে হুমকি দিয়া বলে যে, তোর এলাকার আমিরুলের কি অবস্থা করেছি দেখেছিস, তোর অবস্থাও অমন করে দিব, বাহিনী দিয়ে ধরিয়ে দিব, অস্ত্র মামলায় ফাঁসাবো বলিয়া হুমকি প্রদর্শন করে। আমার বাড়ীর পার্শ্ববর্তী হামিদ গাজীর বাড়ীতে যাইয়াও তারা প্রকাশ্যে চাদা দাবি করিলে হামিদ গাজী চাদা দিতে অস্বীকার করিলে হামিদ গাজীকে বাহিনী দিয়ে উঠিয়ে নেওয়ার হুমকি ও স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী জলিল গাজীর  নিজস্ব মোবাইল নাম্বারে ০১৯৬৪৬৯৪২৬৫ নাম্বার থেকে খোকন কল দিয়া ১৫,০০০/ টাকা চাদা দাবি করিলে জলিল গাজী অস্বীকার করিলে জলিল গাজীকে হত্যার হুমকি সহ মাদক মামলাসহ বিভিন্ন মামলায় ফাঁসানো ও ব্যবসা করতে না দেওয়ার হুমকি প্রদর্শন করে।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন খোকন পিতা আবুল হোসেন শেখ গ্রাম কালাবাগি থানা দাকোপ, বিল্লাল গাজী পিতা নুর মোহাম্মদ গাজী গ্রাম গড়ুইখালী,  কাশেম পিতা আবুল সাং বেতবুনিয়া থানা পাইকগাছা জেলা খুলনাগণ স্থানীয় গরিব অসহায় মানুষ নদিতে বৈধ উপায়ে মৎস্য আহরন করিলে তাদের নিকট থেকে চাদা দাবি করে , চাদা দিতে অস্বীকার করিলে উঠিয়ে জঙ্গলে আটকে রাখার হুমকি দেয়। তারা এলাকায় দেদারসে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজ ধংসের দিকে নিয়ে যাচ্ছে। বাধা দিলে বা প্রতিবাদ করিলে মারপিট হুমকি ধামকি মান অপমানসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। তারা বিভিন্ন সময়ে পুলিশসহ বিভিন্ন বাহিনির পোশাক পরে এলাকায় এসে মানুষকে ভয়ভীতি দেখানোসহ ত্রাসের রাজত্ব কায়েম করার পায়তারা করিতেছে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তারা পূর্বে ডাকাতি পেশায় জড়িত ছিল। তারা বিভিন্ন এলাকায়  মানুষকে জিম্মি করে, বাহিনীর নাম ভাঙ্গিয়ে ও ভয়ভীতি দেখাইয়া টাকা আদায় করিয়াছে। তারা আমাদের গ্রামের অনেকের নিকট থেকে মামলায় ফাঁসানো, বাহিনীর নাম ভাঙ্গিয়ে ও বাহিনী দিয়ে ধরে দেওয়ার ভয় দেখানোসহ নানাভাবে হয়রানি করিয়া আসিতেছে। এজন্য আমি কন্টিনজেন্ট ইনচার্জ ,কয়রা বরাবর দরখাস্ত ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রনালঅসহ বিভিন্ন দপ্তরে অনুলিপিও পাঠিয়েছি।

Tag
আরও খবর