কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ


খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের মৃত শিহিদুল ইসলাম সরদারের পুত্র  আছাদুল ইসলাম ও স্ত্রী মাহফুজা বেগম, মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা আঃ রহমান সরদারের পুত্র আঃ রহিম সরদার এবং মহারাজপুর গ্রামের মোসলেম মোড়লের পুত্র আসাদুল মোড়ল, আসাদুল মোড়লের কন্যা ইসরাত জাহান ইশিতা ও আসাদুলের স্ত্রী রায়েতা সুলতানার বিরুদ্ধে অবৈধভাবে মানব পাচার, যৌতুক দাবি ও প্রতারিত করে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মহেশ্বরীপুর গ্রামের হারুন সরদারের কন্যা  দুইটি কন্যা সন্তানের জননী আয়শা খাতুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন মহেশ্বরীপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম সরদারের পুত্র আছাদুল সরদারের সহিত আমার বিবাহ হয়। আমাদের দুইটি কন্যা সন্তান আছে যাহার নাম যথা আনিসা আক্তার বয়স ৫ ও জান্নাতুল বয়স ২ বছর ৮ মাস। কিন্তু আমার স্বামী আছাদুল আমি স্ত্রী থাকাবস্থায় বিদেশ (সৌদি আরব) থাকাকালীন ও দেশে আসিয়া বিভিন্ন পরনারীতে আসক্ত হইয়া পড়ে এবং আদম পাচারসহ বিদেশে নেওয়ার কথা বলিয়া টাকা আত্মসাৎ করা ইত্যাদি নানা অপরাধে জড়িয়ে পড়ে। আমি বাধা দিলে আমার কথা না শুনিয়া আমার শাশুড়ি এর কু-পরামর্শে ও কু-প্ররোচনায় আমার ও আমার পিতার নিকট ৫,০০,০০০/- টাকা যৌতুক দাবি করিলে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর সিআর-১৮০/২৬। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমার স্বামী বিদেশে থাকাকালীন কয়রা উপজেলাধিন মহারাজপুর ইউনিয়নের (বর্তমানে খুলনাতে থাকে) মোসলেম মোড়লের পুত্র আছাদুল মোড়লের কন্যা ইসরাত জাহান ইশিতার সাথে পরিচয় হয় অনলাইনে। পরবর্তীতে ইসরাত জাহান ইশিতার বাবা আছাদুল ও মাতা রায়েতা এবং আমার শাশুড়িসহ তাদের আত্মীয় স্বজন আমার স্বামীর সাথে আমাকে না জানিয়ে গোপনে অনলাইনে বিবাহ দেয়। আমার স্বামীসহ আমার শাশুড়ি, ইশিতা, তার বাবা ও তার মাতা আমাকে আমার বাচ্চাসহ পথে বসিয়ে ইশিতাকে ও ইশিতার পিতাকে সৌদি আরবে নিয়ে যাবে বলিয়া সকল প্রসেস সম্পন্ন করিয়াছে। এছাড়াও আমার স্বামীর কথায়ও দাবি মতে আমার পিতা মাতা ও আত্মীয় স্বজনরা সঞ্চিত টাকা ও সমিতি থেকে ১৪/১৫ লাখ ঋণ উত্তোলন করিয়া আছাদুলকে দিয়াছি যাহার একটি টাকাও আছাদুল পরিশোধ করেন নাই। আমার স্বামীসহ আমার শাশুড়ি ও তাহার আত্মীয় স্বজন, ইশিতা ও তাহার পিতা মাতা আমার কোঁলের দুইটি সন্তানসহ আমার উক্ত ১৪/১৫ লাখ টাকা মেরে দিয়ে আমাকে নিঃস্ব ও অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। তাছাড়া আমার স্বামী ও  আমার স্বামীর সহযোগী স্থানীয় আঃ রহিম বাংলাদেশ থেকে অবৈধভাবে মানব পাচারসহ অবৈধভাবে দুর্নীতি করিয়া টাকা আয় করিয়া আসিতেছে। আমি একজন অসহায় ও নির্যাতিতা নারী, আমি প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত প্রতারক স্বামী বিদেশে থাকা অবস্থায়সহ ইশিতা ও তাহার পিতা আমাকে প্রতারিত করিয়া তাহারা বিদেশ গমন করিতে না পারে। 'অতএব বিষয়টি গুরুত্বের সাথে আপনারা প্রচার করলে আমি ন্যায় বিচার পেতে পারি সেজন্য সবিনয় অনুরোধ করছি।

Tag
আরও খবর