কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জমকালো আয়োজনে কুষ্টিয়ায় কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

"সত্যে তথ্যে সবার আগে" এই স্লোগানকে সামনে নিয়ে জমকালো আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 


আজ দুপুর ১২ টায় কুষ্টিয়া শহরস্থ চিলিস্ রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 


কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদেরর সঞ্চালনায় কালের কন্ঠ মাল্টিমিডিয়ার কুষ্টিয়ার রিপোর্টার খালিদ সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফ্তি আমির হামজা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মো: মোজাক্কির রহমান রাব্বি, হাটশ হরিপুর ইউনিয়নের বড় মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান জিহাদী, পলিটেকনিক ইনস্টিটিউটের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন, এখন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, সারা বাংলা ডট কমের কুষ্টিয়া প্রতিনিধি আল আমিন রাব্বি,বিজয় বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ইমদাদুল হক মিলন, সংবাদ সংযোগের কুষ্টিয়া প্রতিনিধি তৌসিফ মিশুক সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।


এ সময় বক্তারা বলেন, কালের কন্ঠ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমরা চাই কালের কন্ঠের এর ধারা অব্যাহত থাকুক। সাংবাদিক হলো সমাজের দর্পণ। কালের কন্ঠ যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রত্যেকটা মিডিয়া যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তবে যে দেশ ও জাতির অনেক কল্যাণে কাজে লাগবে। কালের কন্ঠ মিডিয়ার সংশ্লিষ্ট সবাইকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে  শুভেচ্ছা ও অভিনন্দন।

Tag
আরও খবর


ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৫৮ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

৬৮ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে