কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আজ মহানবমী,দূর্গাপুজোর আনন্দে সনাতন ধর্মালম্বীরা

পূজোর আমেজে সনাতন ধর্মালম্বীদের উদ্দীপনা তুঙ্গে।  দুর্গাপূজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছে  সনাতন ধর্মালম্বীরা। আজ মহা নবমী, মনে বিষাদের ছায়া থাকলেও সকাল থেকে‌ মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পূজা মণ্ডপকে আকর্ষণীয় করতে করা হয়েছে নান্দনিক আলোক সজ্জায়। পাশাপাশি চোখ ধাঁধানো প্যান্ডেল দেখে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। 

ঢাকের বাদ্যের সাথে আধুনিক সাউন্ড সিস্টেমে মুগ্ধ সকলে। এদিকে অষ্টমী শুরু থেকে গভির রাত পর্যন্ত লক্ষ্মীপুরের প্রতিটা মণ্ডপে ছিলো দর্শনার্থীদের প্রচন্ড ভিড়। কোথাও কোথাও মণ্ডপের প্রবেশ করতে ঘন্টারও বেশি সময় অপেক্ষা হরতে হয় তাদের। 


এ বছর পূজাকে ঘিরে লক্ষ্মীপুরের  মণ্ডপগুলোতে  আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা। প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে পূজা উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা। 

আগামীকাল দশমী পূজাও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় এই উৎসব। 



প্রচলিত আছে, অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে দেবী স্বর্ণরূপ ধারণ করেন। আর এই সময় থেকেই তিনি মহিষাসুর বধের প্রস্তুতি নিয়েছিলেন।

দেবী দুর্গা মহিষাসুরকে দশমীতে বধ করেছিলেন। শাস্ত্র মতে, এই দিন দেবীর পূর্ণাঙ্গ পূজা হয়। 


আর নবমী মানে সকলের মুখ ভার কারণ আর কিছুক্ষণ পরেই ঘরের মেয়ে ফিরে যাবে কৈলাসে। কিন্তু কালের নিয়ম অনুযায়ী বিদায় জানাতে হবেই দেবী দুর্গাকে। দেখতে দেখতে ফুরিয়ে গেলো আরেকটি দুর্গা পূজো। দশমীর  বিষাধে অপেক্ষা আরেকটি বছরের এমনটাই বলছে ভক্ত ও পূজারীরা।

আরও খবর