কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে কমছে খেজুর গাছ ও গাছির সংখ্যা, সরকারি পদক্ষেপের দাবি

ছবি: তারেক মাহমুদ, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর


ভোরের কুয়াশা আর তীব্র ঠান্ডায় ঝেঁকে বসেছে শীত।বইছে ঠান্ডা বাতাস। এরই মধ্যে মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ৪টি উপজেলায় গাছিরা ব্যস্ত হয়ে উঠেছেন  রস সংগ্রহে। তবে পরিচর্যা ও অনাগ্রহের কারনে এ জেলায় দিন দিন বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছের সংখ্যা সেই সাথে গাছিরাও বদলাচ্ছেন নিজ পেশা। তাই প্রাচীন এ পেশাকে টিকিয়ে রাখতে কৃষকদের সহায়তা করার কথা বলেছে জেলা কৃষি বিভাগ। 


কার্তিকের শুরুতেই প্রকৃতিতে শুরু হয় শীতের আমেজ। ঋতু চক্রে এসে পড়েছে  শীতকাল। তবে শুরতে আগেভাগেই চলে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শীশীর ভেজা কুয়াশার ছাদর  মোড়ানো  শীতে খেজুরের রসের জুড়ি মেলা ভার। লক্ষ্মীপুরের বাঞ্চানগরে কাক ডাকা ভোর থেকেই  গাছ থেকে রস সংগ্রহ করতে দেখা গেছে গাছিদের। এক দশক আগেও পতিত জমি, রাস্তার পাশে ছিলো খেজুর গাছের আধিক্য।  


 কিন্তু সময়ের সাথে কমছে গাছ ও গাছির সংখ্যা। তবে ইটের ভাটায় লাকড়ি হিসেবে খেজুর গাছ পোড়ানো এবং গাছিদের দক্ষতার অভাবে মারা যাচ্ছে হাজার হাজার গাছ এমনটি মনে করেন স্থানীয়রা।


সদর উপজেলার চরমন্ডল গ্রামের ইব্রাহিম(২৪) বলেন,আমার বাবা আগে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতো। তবে গ্রামে দিন দিন বিলুপ্ত হতে চলেছে এই খেজুর গাছ। যদি সরকারি ভাবে উদ্যেগ নেওয়া হয় তাহলে ঠিকে থাকবে গ্রামীণ ঐতিহ্য এবং মৌসুমি আর্থিক ব্যবস্থা। 


এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জাকির হোসেন বলেন,  মাইনর ফসল হিসেবে  কৃষি বিভাগ থেকে খেজুর গাছের ব্যাপারে কোনো উদ্যেগ না থাকা হলেও আগ্রহী কৃষকদের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হবে। গতবছর কমলনগর উপজেলায় ৫'শত চারা রোপণ করা হয়েছে। 


তিনি আরো জানান,লক্ষ্মীপুরে ৩৫ হেক্টর জমিতে  খেজুর গাছ রয়েছে এবং নতুন প্রজন্ম রস সংগ্রহের অনাগ্রহের কারনে বেশিরভাগ থেকেই সংগ্রহ করা হয় না খেজুরের রস।

আরও খবর