কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেদওয়ান, সম্পাদক ইব্রাহিম

ফাইল ছবি : ক্রম- সহ-সভাপতি, সভাপতি, সাধারণ সম্পাদক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো: রেদওয়ান হোসাইনকে সভাপতি ও এইচ.এম ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


শুক্রবার (২৬ জানুয়ারি ) বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ টাউন হলে জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রটারি জেনারেল  মুনতাছির আহমাদ। 


একই কমিটিতে জেলা সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ ইউনুস খাঁনকে নির্বাচিত করা হয়েছে।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান,ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি  বাশার,  সাবেক লক্ষ্মীপুর পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা জহির উদ্দিন, আ হ ম নোমান সিরাজী,মাওলানা ইমরান হোসাইন,মাহমুদুল হাসান সহ সহ আরো অনেকে। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, ট্রান্সজেন্ডার এজেন্ডা সুকৌশলে আমাদের সরকার আমাদের জাতির মাঝে তুলে ধরে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করতেছে। অঘোষিত ভাবে  আমাদের দেশকে ভারতের অঙ্গ রাজ্য তৈরির কারসাজি চলছে। এদেশের সচেতন  শিক্ষার্থীদের কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা তা হতে দেবে না। মানবতার অতন্দ্র প্রহরী এই কাফেলা সবসময় ইসলাম, দেশ, মানবতা বিরোধী সকল কাজের প্রতি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। 

আরও খবর