কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাহজালাল মোল্লা এবং তাদের পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফাইল ছবি

গত ২৬ এপ্রিল-২০২৪ইং একটি পত্রিকাতে শিরোনামে বর্ণিত লক্ষ্মীপুর চর রমনী মোহন ত্রাস শাহজালাল মোল্লা বাহিনী' সংবাদ প্রকাশিত হয়েছে।



 চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা শাহজালাল মোল্লা,এফরান মোল্লা, দাদন মূদা ও রব মোল্লার বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত হয়েছে। এতে সংবাদটি তাদের দৃষ্টিগোচরে আসে। তাদের দাবী প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও প্রকৃত সত্যের বিপরীত। সংবাদের প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ পত্রে তারা জানান, আমরা কৃষক, ফসল উৎপাদন ও গরু-মহিষ পালন করে আমরা জীবিকা নির্বাহ করি। চরাঞ্চলে আমাদের ওয়ারিশী ও খরিদীয় থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। কৃষিপণ্য ও গরু-মহিষ থেকে অর্জিত আয় আমাদের আয়ের একমাত্র উৎস। আমরা শান্তিপূর্ণ নিরিহ কৃষক শ্রেণীর লোক হই। আমরা সন্ত্রাসী নয়, আমাদের কোন বাহিনী নাই। জমি দখল, সন্ত্রাসী, ডাকাতি, নৌ-ডাকাতি, চাঁদাবাজি, গরু-মহিষ চুরির সাথে এলাকার একটি কুচক্রী মহল জড়িত রয়েছে। তাদের এ অপকর্মকে ডাকতে, সামজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুন্ন করতে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করেছে। এ ছাড়া ওই কুচক্রী মহল বিভিন্নস্থানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমুলকভাবে বিভিন্ন মামলায় মিথ্যা ভাবে আমি শাহজালাল মোল্লার নাম আসামীর কলামে লিপিবদ্ধ করে আমাকে অহেতু হয়রানি করতেছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।- শাহাজালাল মোল্লা, চর রমনী ইউনিয়ন- সদর, লক্ষ্মীপুর।

আরও খবর