লক্ষ্মীপুরের রায়পুরে সিজারিয়ান অপারেশনের রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে সেবা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালটিতে এক সিজারিয়ান রোগীর বিল নির্ধারণের সময় বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা রাখা হয়। এমনকি রোগীর চিকিৎসায় ব্যবহৃত DNS স্যালাইনের দামও স্বাভাবিক মূল্যের চেয়ে বেশি নেওয়া হয়েছে বলে জানা যায়।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় ও চিকিৎসা সামগ্রীর অস্বাভাবিক মূল্য নির্ধারণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৬ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৬ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৫৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে