নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শিবচরে বিনামূল্যে চোখ ও ডায়াবেটিসের চিকিৎসা পেলো ৫শ রোগী


মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫শ রোগী বিনামূল্যে চোখ ও ডায়াবেটিস রোগের চিকিৎসা পেয়েছেন। শনিবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।


জানা যায়, শনিবার উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কুতুবপুর ও কাদিরপুর ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এদিন সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই ইউনিয়নের ২শ রোগীর চক্ষু পরীক্ষা ও ৩শ রোগীর ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরণ করা হয়। 



এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, চিফ হুইপের ছোট বোন ও শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর  উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছা: সেলিনা আকতার, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম মিয়া, সাবেক পৌর প্রশাসক ও শিবচর ডায়াবেটিস সমিতির দাতা সদস্য মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও শিবচর ডায়াবেটিস সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইলিয়াস হোসেন পাশা, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকী মুন্নি, শিবচর ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ খান পিটার, কার্যকরী পরিষদের সদস্য পাভেল চৌধুরী, মেহেবুবা রহমান তিশা, সহকারী কোষাধ্যক্ষ সনিয়া ফেরদৌসসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর