শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শিবচর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়


মাদারীপুর জেলার শিবচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর উপজেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সুব্রত গোলদার বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন- শিবচর থানার পরিদর্শক সেকেন্ড অফিসার মোদাচ্ছের হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের খান, বিএমএসএফ শিবচর উপজেলা শাখার সভাপতি অপূর্ব জয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কবি ও সাংবাদিক তামিম ইসমাইল, সাংবাদিক জুয়েল মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন বিপ্লব, সাংবাদিক কামরুজ্জামান পলাশ, সাংবাদিক মোঃ নাদিম, সাংবাদিক মো: মনিরুজ্জামান লপ্তিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

Tag
আরও খবর